মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে ওসির উদ্যোগে স্বাভাবিক জীবনে ফিরছেন মাদক ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। ছবি : প্রতিবেদক

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। ছবি : প্রতিবেদক

নীলফামারীতে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় করেছেন মাদকসেবী ও ব্যবসায়ীরা। মুচলেকা দিয়ে থানায় আত্মসমর্পণ করছেন তারা। ইতোমধ্যে ১৪জন মাদক ব্যবসায়ী এই পথ থেকে সরে আসার প্রতিজ্ঞা করেছেন। স্বাভাবিক জীবনে ফিরে আসায় ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

জলঢাকা থানা সূত্র জানায়, সম্প্রতি সাত দিনের সময় দিয়ে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের নোটিশ দেন ওসি নাজমুল আলম। পুলিশের তালিকায় জলঢাকা উপজেলায় মাদকসেবী ও ব্যবসায়ীর সংখ্যা দেখানো হয় ৭৮জনের।

জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর এলাকার সাফিউর রহমান (২৫) জানান, আমি ঘটনা চক্রে মাদকে আসক্ত হই এবং ব্যবসায় জড়িয়ে পড়ি। পরে নিজের ভুল বুঝতে পারি। সম্প্রতি ওসি স্যারের নির্দেশনায় এই পথ ছাড়ার সিদ্ধান্ত নেই। বৃহস্পতিবার থানায় গিয়ে ওসি স্যারকে অঙ্গিকারনামা দিয়ে এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করি। স্যার আমাকে লালগোলাপ উপহার দেন।

মাদক থেকে সরে আসা একই ইউনিয়নের ভবনচুর মরাতিস্তা এলাকার এনামুল হকের স্ত্রী রফিজা বেগম জানান, আমার স্বামী এখন থেকে আর পূর্বের জীবনে জরাবে না। সম্প্রতি ওসি স্যার মাদক ছেড়ে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান বাড়ি বাড়ি গিয়ে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন। তার পরামর্শে আমার স্বামী মাদকে জড়াবেন না বলে অঙ্গিকার নামা দিয়েছেন।

জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী জানান, এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা স্বাগত জানাই। কোনো মানুষ যেন মাদকে আসক্ত না হয়। আমরা উপজেলাকে মাদক মুক্ত দেখতে চাই। আমরা প্রশাসনকে সবরকম সহযোগীতা করবো।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘আমার লক্ষ্য জলঢাকা উপজেলাকে মাদক মুক্ত করা। মাদক সেবী ও ব্যবসায়ীর তালিকা করে তাদের বাড়ি বাড়িতে গিয়ে মাদক ছাড়ার আহ্বান জানিয়ে আসি। সতর্কও করা হয় অন্যথায় কোনো ছাড় নেই। আমার এই আহ্বানে সবাই সাড়া দিয়েছেন।

ওসি বলেন, অঙ্গীকার নামা দিয়ে মাদকের পথ থেকে সরে আসছেন মাদক ব্যবসায়ী ও সেবিরা। আমরা লালগোলাপ দিয়ে স্বাগত জানাচ্ছি থানায় আগতদের।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বলেন, শুধু জলঢাকা নয় নীলফামারী জেলাকে আমরা মাদক মুক্ত করতে চাই। শুধু পুলিশের একার পক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব নয়, সবাইকে পাশে থাকতে হবে। জলঢাকা দিয়ে শুরু পর্যায়ক্রমে সব থানায় এই কার্যক্রম শুরু হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   স্বাভাবিক জীবন   মাদক ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close