শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মুন্সিগঞ্জে চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের বাঘড়া ইউনিয়নের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বিকাশের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১টি দেশীয় শুটার গান, ৪ রাউন্ড অ্যামোনিশন, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জিনিস উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস অফিসার।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মাওয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে বিকাশ গ্যাংয়ের অন্যতম সদস্য, চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়ি থেকে ১টি দেশীয় শুটার গান, ৪ রাউন্ড অ্যামোনিশন, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধার করা সামগ্রী আইনি প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মুন্সিগঞ্জ   অস্ত্র ব্যবসায়ী   মাদক উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close