রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে : ঢাকা রেঞ্জ ডিআইজি
আশিকুর রহমান পিয়াল, নরসিংদী
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে বাবার কাছ থেকে তরুণীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘অপরাধীরা যেই হোক আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকী চারজনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযানে রয়েছে। আশা করছি, দ্রুত সকল আসামি গ্রেপ্তার হবে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, প্রধান আসামি নূরার চাচাত ভাই মোহাম্মদ আইয়ুব, একই এলাকার এবাদুল্লাহ এবং হোসেন বাজার এলাকার গাফফার।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। 

শুক্রবার বিকালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে মেয়ে হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় দেখতে চান শোকাভিভূত পরিবার।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন। 

তিনি বলেন, ‘অপরাধীরা যে দলের এ হোক, যত ক্ষমতাধর হোক, কেউ যেন ছাড় না পায়, সে বিষয়ে প্রশাসনকে বলেছি। হত্যা মামলার প্রধান আসামি নূরাসহ সব আসামিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছি।’

উল্লেখ্য, এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাধবদী ও নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অপরাধী   আইনের আওতা   ঢাকা রেঞ্জ ডিআইজি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close