শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সমর্থকদের সংযমের বার্তা দিলেন আমির হামজা
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম

সমর্থকদের উদ্দেশে সংযম ও শালীনতার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি অনুরোধ করেন, তাকে ঘিরে কোথাও ‘মিডিয়া ট্রায়াল’ বা কটূক্তি হলে সমর্থকরা যেন উত্তেজিত প্রতিক্রিয়া না দেখান। খারাপের জবাবে খারাপ কথা না বলে হয় যুক্তি দিয়ে সুন্দরভাবে বোঝাতে, নয়তো নীরব থেকে বিষয়টি এড়িয়ে যেতে। 

‘কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে- এটিই আমাদের কাম্য।’

নিজের বিরুদ্ধে ‘টুইস্টেড’ সংবাদ প্রকাশের অভিযোগ তুলে আমির হামজা আরও বলেন, কিছু গণমাধ্যম তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করছে। তবে এসব বিষয়ে তিনি বিচলিত নন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন। নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সমর্থক   সংযমের বার্তা   আমির হামজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close