রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার কাজগুলো করা হবে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর তার নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ের পৌর শহরের হাজিপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি এমনিতেই ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়ে গেছে। নির্বাচনেও তারা আমাকে সমর্থন দিয়েছে এবং তাদের সমর্থনের কারণেই আজ আমি কাজ করার সুযোগ পেয়েছি।’

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘মাত্র ১৭ দিন হয়েছে আমরা ক্ষমতা নিয়েছি। এখন দেশের পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো রয়েছে।’

রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে—এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, ‘আমরা কাজ করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সচল করার কাজ চলছে।’

পুলিশ হত্যার যে ঘটনাগুলো ঘটেছে বিএনপি নতুন করে আবারও এগুলো তদন্ত করবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছে সেটাই হবে। যেহেতু এ বিষয়ে তদন্ত হয়েছে, দরকার হলে আবারও তদন্ত করা হবে। এ বিষয়টি তো এখনো আদালতে রয়েছে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close