শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
রাজনীতি
মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে।’ 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সভায় সাইফুল হক আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

‘১২ ফেব্রুয়ারির নির্বাচন তারেক রহমানের ওপর এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করেছে। আশা করি, প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন।’

সভায় সাইফুল হক বিতর্কিত পদক্ষেপ ও তৎপরতা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিদায়কে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনাবলী সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ও অপ্রয়োজনীয় বিতর্ক উসকে দিয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মব সন্ত্রাস   বন্ধ করতে হবে   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close