শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় এক আদর্শ শিক্ষাগুরুর নীরব বিদায়
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম ভূঁইয়া।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ছিল তার শেষ কর্মদিবস।

জানা গেছে, ২০০৯ সালের ৯ জুলাই তিনি প্রধান শিক্ষক হিসেবে মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর সুপরিকল্পিত ব্যবস্থাপনা, সততা, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়টিকে উপজেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের কাতারে নিয়ে আসেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চায়ও বিদ্যালয়টি নতুন মাত্রা পায়।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় করে তিনি একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলেন।

বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। একাধিকবার তিনি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। একই সময়ে বিদ্যালয়টিও শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান অর্জন করে।

আবুল কালাম ভূঁইয়া শুধু প্রশাসনিক দক্ষতায় নয়, মানবিক গুণাবলীতেও অনন্য ছিলেন। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেছেন। শিক্ষা, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক তার রচিত কবিতাও সুধীজনের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়াও শিক্ষকতা জীবনে তিনি তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় (সোনারগাঁও) এবং মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

তিনি মেঘনা উপজেলার বারহাজারী গ্রামের মরহুম কলিম উদ্দিন ভূঁইয়া (মাস্টার)–এর কনিষ্ঠ পুত্র। শিক্ষাক্ষেত্রের বাইরে তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

তিনি দুইবার বাংলাদেশ স্কাউটস মেঘনা উপজেলা শাখার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেঘনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বে আছেন।

সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক এবং নৈতিকতার প্রতীক হিসেবে পরিচিত। তার অবসর যেন এক নীরব বিদায়, কিন্তু রেখে গেলেন অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীর হৃদয়ে অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে।

তবে মেঘনার শিক্ষাঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আদর্শ   শিক্ষাগুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close