শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
কিশোরগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি হলেন মাহবুব, সেক্রেটারি মুজাহিদ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম
কিশোরগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মাহবুব ও সেক্রেটারি মুজাহিদ। ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মাহবুব ও সেক্রেটারি মুজাহিদ। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির মাহবুবুল আলম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মুজাহিদ বিল্লাহ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবনির্বাচিত জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা। 

তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্তদের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যুব সমাজকে অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তুলতে হবে।’

সভায় সংগঠনের কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বহা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতারা।

নবনির্বাচিত সভাপতি ফকির মাহবুবুল আলম মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসায় কামিল শ্রেণিতে অধ্যয়নরত। সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ গুরুদয়াল সরকারি কলেজে গণিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close