শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফুটালো ‘আব্দুর রহমান ফাউন্ডেশন’
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম মানবিক সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন। সরওয়ার কামালের মরহুম পুত্র আব্দুর রহমানের স্মরণে প্রতিষ্ঠিত করা হয় আব্দুর রহমান ফাউন্ডেশন। সন্তানের মৃত্যুর পর থেকে বিভিন্নভাবে মানুষকে সহায়তার ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে এই ফাউন্ডেশন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজেরা খাতুন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী।

সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় সভাপতিত্ব করেন হাজেরা খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রহমান ফাউন্ডেশনের পরিচালক গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী নাজমুল কালাম শরীফ, মসজিদে বায়তুল্লাহর পেশ ইমাম মো. বেলাল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিক উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এরই ধারাবাহিকতায় আব্দুর রহমান ফাউন্ডেশন গরিব-দুঃখী সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। পূর্বেও এ সংগঠন অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণসহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া অসহায় মানুষকে স্থায়ীভাবে স্বচ্ছল করতে উদ্যোগ হাতে নিয়েছে আব্দুর রহমান ফাউন্ডেশন।’

‘পবিত্র রমজানেও যাতে এলাকাবাসী একটু ভালোভাবে ইফতার করতে পারে, সে লক্ষ্যে গরিব-দুঃখী সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। সকলের দোয়া ও সহযোগিতা থাকলে আব্দুর রহমান ফাউন্ডেশন একদিন লোহাগাড়ার গণ্ডি পেরিয়ে সারা দেশে সুনাম অর্জন করবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুবিধাবঞ্চিত   পরিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close