শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যা, অভিযুক্ত গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১ (গাজীপুর) ও র‍্যাব-১৩ (রংপুর)-এর যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত মাসুদ রানা (৩৮) তার ওপর হামলা চালান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এতে রিশমা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পর নিহতের বাবা জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গম চরাঞ্চলে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উলিপুর থানার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল বলেন, ‘এ ধরনের নৃশংস অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   তালাকপ্রাপ্ত   স্ত্রীকে হত্যা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close