সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রাউজানে যুবদল কর্মী মুজিব হত্যায় অভিযুক্ত আটক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৭:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ইফতারের পর যুবদল কর্মী মুজিবকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলার এক নম্বর আসামি মো. নাঈমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভিকটিমের স্ত্রী মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের শনাক্তকরণের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ কার্যক্রম গ্রহণ করা হয়।

রাতব্যাপী অভিযান শেষে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার এক নম্বর আসামি নাঈমকে গ্রেফতার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে কতিপয় দুর্বৃত্ত মোহাম্মদ মুজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাউজান   যুবদল কর্মী   মুজিব হত্যা   অভিযুক্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close