রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
কালাইয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মতবিনিময়
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির দলীয় নেতৃবৃন্দ ও সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালাই উপজেলার মডেল মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-২ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

আব্দুল বারী জানান, এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি আলু উৎপাদনসহ কৃষিখাতের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার ও আব্দুল আলীম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কালাই উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি কাজী মো. শফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close