শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
মানিকগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জে এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শিবালয় উপজেলার ২০০০ ব্যাচের আয়োজনে টেপড়া এলাকার পাওয়ার গ্রিড বাংলাদেশ-এর হলরুমে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে শিবালয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো: উথলী আব্দুল গনি সরকারী উচ্চ বিদ্যালয়, শাকরাইল উচ্চ বিদ্যালয়, রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়, আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়, নালী বরুরিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, বরংগাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়, শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয়, মালুচী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তেওতা একাডেমি।

অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রাক্তন ছাত্রবন্ধু উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা স্মৃতিচারণ করেন এবং ভ্রাতৃত্ববন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে পুরোনো বন্ধুদের একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এসএসসি ২০০০ ব্যাচ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close