সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকেই হাঁটছে সরকার : ফজলে বারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩২ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৯:১২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সমঝোতা বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গেলে অর্থনীতি ও আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানো যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন। 

সভাপতির বক্তব্যে সভায় শেখ ফজলে বারী বলেন, ‘ব্যাংক ও প্রশাসনসহ সর্বত্র দলীয় লোকদের নিয়োগ দিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নের দিকেই হাঁটছে সদ্য শপথ নেওয়া সরকার। সর্বত্র দলীয়করণ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মূলোৎপাটনেই ২৪’-এর জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। যার কারণে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করে ক্ষমতাসীন হয়েছে।’

‘কিন্তু যেভাবে ধর্ষণ, চাঁদাবাজী, হত্যা ও আধিপত্য বিস্তার চলছে, মনে হয় বিএনপি বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। ঋণ খেলাপি, সন্ত্রাসী, অযোগ্য লোকদের হাতে ক্ষমতা ও নিয়ন্ত্রণ দিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলা সম্ভব নয়। আইনশৃঙ্খলার চরম অবনতি চলছে। ধর্ষণের পর কন্যাকে বাবা কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে ফেলে রাখা আইনশৃঙ্খলা অবনতির চরম পরিণতি।’

ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি ফরিদুল ইসলাম, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মাসুম বিল্লাহ, মুফতি সাব্বির আহমেদ, আলাউদ্দিন, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজনৈতিক দুর্বৃত্তায়ন   হাঁটছে সরকার   ফজলে বারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close