রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে ফোনে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অডিওতে ঠিকাদার প্রকৌশলীকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব, ব্যাংকে যে চিঠি লিখেছিস সেটা সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর।”

এছাড়া স্থানীয়ভাবে প্রভাব খাটানোর ইঙ্গিতও পাওয়া যায় ওই অডিওতে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়া গুরুতর অপরাধ এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মহসিন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মহসিন হায়দার বলেন, “দুইটি প্রকল্পের ফাইল আটকে রেখে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। বিল সংক্রান্ত জটিলতা নিয়েই কথা কাটাকাটি হয়। সেদিন উত্তেজিত হয়ে খারাপ ভাষা ব্যবহার করেছি, এটি আমার ভুল।”

এদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, “টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অনিয়মের কারণে বিল স্থগিত রাখায় তিনি ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রকৌশলী   ঠিকাদার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close