রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজার বিমানবন্দরে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৮:৫৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কক্সবাজার বিমানবন্দরে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ শীর্ষক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিভিল এভিয়েশন একাডেমির তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় আলোচক হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্য এভিয়েশন সিকিউরিটি বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরে কর্মরত বেবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, বিভিন্ন এয়ারলাইন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মশালায় এভিয়েশন সিকিউরিটি কালচারের গুরুত্ব, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, ‘বিমানবন্দরে একটি শক্তিশালী সিকিউরিটি কালচার গড়ে তুলতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তাদের সমন্বিত, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।’

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। 

এ উদ্যোগ দেশের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার বিমানবন্দর   ‘সিকিউরিটি কালচার এভিয়েশন   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close