মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
জাতীয়
রমজানে কোনো দুই নম্বরি কাজ করা যাবে না : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সাংসদ শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘রমজান সংযমের মাস। এই মাসে কোনো উলটাপালটা কাজ, কোনো দুই নম্বরি কাজ করা যাবে না। কেউ যদি অপকর্মে জড়িত থাকে, আইন তার নিজস্ব গতিতে চলবে- সে যে দলেরই হোক না কেন।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া স্কুল মাঠে সোনাপুর, বল্লভদী ও যদুনন্দী ইউনিয়নের যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন, ‘আমি সবসময় বলি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিকে না বলতে হবে। সালথার মাটিতে কোনো রকম অপকর্ম হতে দেওয়া হবে না। কেউ অন্যায় করলে কোনো তদবির নিয়ে আমার কাছে আসবেন না। দেশে আইন-আদালত আছে, আইন তার কাজ করবে।’

প্রতিমন্ত্রী সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে মাত্র দুই সপ্তাহের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছেন।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ইনশাল্লাহ খুব শিগগিরই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হবে।’

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও খন্দকার খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহা. আজিজুল হক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহা. ছরোয়ার হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এর আগে প্রতিমন্ত্রী সালথা উপজেলার খোয়ার গ্রামে আগুনে পুড়ে যাওয়া চারটি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রমজান   দুই নম্বরি কাজ   করা যাবে না   শামা ওবায়েদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close