শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফুলবাড়ীতে দুই ভারতীয় যুবক আটক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৭ এএম আপডেট: ২৮.০২.২০২৬ ১:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকা থেকে ২ ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবক ও এক বাংলাদেশি যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এসময় বাংলাদেশি যুবকের শরীর তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই ভারতীয় দুই যুবকসহ বাংলাদেশী যুবককে আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। 

আটককৃত দুই ভারতীয় যুবক হলেন, আখিরুল খন্দকার (২২)৷ তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্কবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে, এবং একই জেলার ফারুক মিয়া (২২)। তিনি সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে। অপর বাংলাদেশি যুবক হলেন, আয়নাল হক (২৬)। তিনি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোটাল এলাকার মনসের আলীর ছেলে।

ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, আটককৃত দুই ভারতীয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং অপর বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানায়, আটককৃত দুই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়ী   ভারতীয়   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close