রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
সালথায় জমি নিয়ে বিরোধের সংঘর্ষে আহত ১৫
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

স্থানীয়রা জানায়, হরিনা গ্রামের সঞ্জয় মালোর সাথে একই গ্রামের মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সরকারি জমি লিস ও দখল দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) থেকে উত্তেজনা চলা অবস্থায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপের লোকজনকে শান্ত করে। তবে আজ শুক্রবার রাতে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে রোকন মোল্যা ও সঞ্জয় মালোর সমর্থকদের সাথে প্রতিপক্ষ মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে হরিনা গ্রামে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  সালথা   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close