শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে হত্যা মামলায় আইভীকে শ্যোন এরেস্টের পুলিশের আবেদন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আরও একটি হত্যা মামলায় শ্যোন এরেস্টের আবেদন করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর সম্পৃক্ততা রয়েছে দাবি করে পুলিশ এ আবেদন জানায়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৫টি মামলায় উচ্চ আদালতে জামিন পান। এরপর শহরজুড়ে তার মুক্তি নিয়ে আলোচনার মধ্যেই শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ এ আবেদন জানালো। ফলে সহসাই আইভীর মুক্তি মিলছে না বলে ধারণা করা হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের ডাচ বাংলা ভবনের নীচতলায় আগুনে মারা যায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলসহ তিনজন। এ ঘটনায় কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ আইভীকে শ্যোন দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তের এক পর্যায়ে তার নাম উঠে আসে। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আইভীর আইনজীবী এড. আওলাদ হোসেন জানায়, সেলিম মন্ডল হত্যা মামলাসহ সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মোট মামলা দাঁড়িয়েছে ১১টি। দুই দফায় তিনি ১০টি মামলায় জামিন লাভ করেছেন। তবে এর মধ্যে ৫টি আপিল বিভাগে স্থগিতাদেশ শুনানির অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গত ৯ মে দেওভোগের চুনকা কুটিরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ৯ নভেম্বর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ পাঁচ মামলায় আইভীকে জামিন দেন। পরবর্তীতে ১২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিনের আদেশ স্থগিত করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   আইভী   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close