সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
চারঘাটে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলায় সন্ত্রাসী হামলায় এরশাদ আলী (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইউসুফপুর এলাকায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের একদল লোক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

দলীয় ও স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, নিহত এরশাদ আলী বিএনপি নেতা ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ-এর অনুসারী ছিলেন। 

এ ব্যপারে জানতে রাত দেড়টায় চারঘাট থানার ওসির মুঠো ফোনে ফোন দিলে থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম জানায়, ওসি স্যার ছুটিতে আছেন। তিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন। 

এসআই জানায়, আগামী এপ্রিলে মাহফিল করবেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মাহফিলে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করা হবে বলে দাবি করেন বিএনপি নেতা এরশাদ আলী। অপরপক্ষ দাবি করেন বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন উজ্জলকে প্রধান অতিথি করবেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এরশাদ আলীর উপর হামলা চালিয়ে কিল-ঘুষি মারেন। এতে তার মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্তরা। 

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চারঘাট মডেল থানায় রাখা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। 

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  চারঘাট   বিএনপি   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close