শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে দুর্ধর্ষ চুরি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ এএম আপডেট: ২৮.০২.২০২৬ ৩:২১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জেনেপাড়ায় অবস্থিত মেসার্স পাপড়ী ফিলিং স্টেশনে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অজ্ঞাতনামা চোর ক্যাশ রুমের তালা ভেঙে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টার মধ্যে ফিলিং স্টেশনের ক্যাশ রুমের কেসি গেটের তালা ভেঙে নগদ অর্থ চুরি করা হয়। এসময় স্টেশনের কর্মীরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন।

ফিলিং স্টেশনের মালিক মোছা. লিমা ওয়াজেদ জানায়, চোরকে আমি চিনতে পারিনি। হঠাৎ করেই ঘটনাটি ঘটে যায়। তিনি পাইকান জেনেপাড়ার বড়াইবাড়ির বাসিন্দা।

স্টেশনের ম্যানেজার মো. মামুন মিয়া (২৭) বলেন, তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর বাপলা গ্রামের বাসিন্দা এবং গত চার বছর ধরে এখানে দায়িত্ব পালন করছেন। ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া মডেল থানা ও ডিএসবি রংপুরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এদিকে স্থানীয় বাসিন্দারা ফিলিং স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   ফিলিং স্টেশন   চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close