সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আল-ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও, হাসাইল ও কামারখাড়া ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি, ছোলা, এংকার ডাল, মুশুরি ডাল, পিয়াজ, চিনি, সয়াবিন তেল, খেজুর, বেশন, লবনসহ রোজাদারদের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।

সংগঠনের সদস্য রায়হান বেপারী জানায়, ‘২০২৩ সাল থেকে আল-ইনসাফ যুব সংগঠন ধারাবাহিকভাবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মুফতি নাহিদ ইসলাম, নজরুল ইসলাম, রাজন মাঝি, নাঈম সরদার, মনির, জুয়েল, সজিব, আসিফ, জিহাদ, শরিফ, নিরব, জয়, রাতুল, সিজানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। 

স্থানীয়দের মতে, ‘এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   সংগঠন   ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close