মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ম্যানেজারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি ছাত্রদল নেতার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ এএম আপডেট: ২৮.০২.২০২৬ ১২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ‎অষ্টগ্রাম নির্মাণাধীন ব্রীজ দিয়ে গাড়ি দিয়ে চলাচল করতে না দেওয়ায় ব্রীজের ঠিকাদারের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড ফেসবুকে ফাঁস হয়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে হাজার হাজার মানুষ অডিওটি ক্লিপটি ফেসবুকে শেয়ার করে। এই কল রেকর্ড নিয়ে উপজেলাজুড়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও কল রেকর্ডে শোনা যায়, ছাত্রদল নেতা মোস্তাক অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ঠিকাদারের ম্যানেজারকে শাসাচ্ছেন। এসময় তাকে বলতে শোনা যায়, ‘ব্রীজ ভাঙলেও গাড়ি যাইব, গাড়ি ছাড়! ঠিকাদারের ম্যানেজার কাজ চলমান থাকার কারণে গাড়ি চলাচলে অপারগতা প্রকাশ করেন, তখন মোস্তাক তাকে এলাকা থেকে ‘তুলে নিয়ে যাওয়ার’ এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
‎অডিওতে মোস্তাককে বলতে শোনা যায়, তুই আমার এলাকায় থাকস, আমার এলাকায় কাজ চলতাছে না কি চলতাছে হেইডা আমি দেখতাম না। গাড়ি ছাড়বি, না হয় তোরে একবারে টুডি (ঘাড়) ধইরা নিয়া যামু। ‎অন্যপ্রান্তে ঠিকাদারের ম্যানেজারকে বলতে শোনা যায়, কাজ চলাকালীন ব্রীজ দিয়ে গাড়ি চললে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং ব্রীজের ক্ষতি হতে পারে। তবে মোস্তাক সেই যুক্তি তোয়াক্কা না করে বারবার তাকে গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনার হুমকি দিতে থাকেন। ‎

এদিকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে উন্নয়ন কাজে বাধা এবং ঠিকাদারের ম্যানেজারকে হুমকির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এবিষয়ে জানতে চাইলে ঠিকাদারের ম্যানেজার রাকিব বলেন, আমরা এখানে উন্নয়নমূলক সরকারি কাজ করতে আইছি। আমরা শ্রমিক অইলেও (হলেও) এই এলাকার মেহমান আমরারে (আমাদেরকে) এভাবে অকথ্য ভাষায় গালাগালি করা বা হুমকি দেওয়ার বিষয় আমাদেরকে খুব কষ্ট দেয়। পরিবার, ছেলে, মেয়ে রাইক্কা (রেখে) আসছি এখানে কাম (কাজ) করার জন্য। কাম (কাজ) কইরা ছেলে মাইয়ার মুখে খাওন (খাবার) তুলে দিমু। এখন যদি স্থানীয় নেতারা আমরারে হুমকি দেই তাইলে তো আমরা কাম (কাজ) করতে পারমু না। কাম করতে আইসা নিজের জীবন হুমকিতে আছে। এহন ঠিকাদারকে জানাইছি দেহি (দেখি) উনি কি করে।

উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাধাঘাট ব্রিজে গাড়ি পারার নিয়ে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক ‘খোলা কাগজকে’ বলেন, ঘটনা হলো এলাকার এক হিন্দু লোকের ধান পার করে দেয়ার জন্য কল দিয়েছিলাম এখন উনি কথার মাঝে কাট-পিস করে রেকর্ড ছড়িয়েছে যা ভুয়া বলে দাবি করেন তিনি।

‎এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি ফেসবুকে দেখে সাথে সাথে মোস্তাকের মোবাইলে একাধিকবার কল দিলেও সে ফোন রিসিভ করেনি।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ঠিকাদার   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close