শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও স্বাস্থ্যকর্মী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও একজন নারী স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আড়াইহজারে শ্রমিকবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া নামে এক শিশু নিহত হয়েছে। সে কুমিল্লা জেলার আলীপুর এলাকার আলী হোসেনের মেয়ে।

সিএনজি যোগে পরিবারের সাথে ঢাকা থেকে আলীপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না করায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস জব্দ করা হয়েছে, চালক ও হেলপারকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

এদিকে, বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রিতা হালদার নামের এক নারী স্বাস্থ্যকর্মী সড়কে ছিটকে পড়ে নিহত হয়েছেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।

নিহত রিতা বরিশাল আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিশু   স্বাস্থ্যকর্মী   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close