শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইভটিজিংয়ে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে শাহ-আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

নিহত শাহ-আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, আজ সকালে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবকে দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় সকাল-বিকাল নিয়মিত আড্ডা দিতে দেখা যেত। তারা সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতো বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার সতর্ক করেন।

এরই জেরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকরা। হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ-আলমের অবস্থার অবনতি হয়। পরে তাকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করেছে। শাহ-আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ওই সংঘর্ষে একজন গুরুতর আহত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শাহ-আলম মারা গেছেন। নিহতের পরিবারকে থানায় আসার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   সংঘর্ষ   যুবক   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close