শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
ইসরায়েলে পাল্টা হামলা শুরু ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৪:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে এ হামলা চালায় ইসরায়েল।

ইরানের হামলা শুরুর পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’

এর পূর্বে, ইসরায়েলের হামলার পরপরই ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।

এদিকে, হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ‘নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে’ বলে জানা গেছে। হামলার সময় তেহরানে ছিলেন না খামেনি। তিনি তখন কোন শহরে ছিলেন- তা পরিষ্কার করা না হলেও খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র :  আল জাজিরা, রয়টার্স।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   হামলা ইরানের  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close