শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ২:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শিমুলতলায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত রফিকুল পাটগ্রাম থেকে লালমনিরহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রফিকুল ইসলাম পাটগ্রাম উপজেলার ওয়ালটন শোরুমের ম্যানেজার ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়।

সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নাজমুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close