শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শ্রীপুরে বনের পাশে পড়ে ছিল যুবকের আগুনে পোড়া লাশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৩:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনের পাশ থেকে আগুনে পোড়া এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমী সড়কের বৃন্দাবন এলাকার গজারি-আকাশী বনের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া লাশটি উদ্ধার করা হয়েছে। সম্ভবত হত্যার পর শুকনো পাতা ও খড়কুটো জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে।
      
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর নির্জন গজারি-আকাশী বনের পাশে এনে মরদেহে আগুন দেওয়া হয়। এতে শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   আগুনে পোড়া   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close