সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি : স্থানীয় সরকারমন্ত্রী
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে আমাদের সময় দেয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কতদ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব, দেশকে কি করে সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারবো। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো সেই বিষয়গুলোতে আমাদের নজর দেয়া উচিত।”

তিনি বলেন, “আর যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন তাইনা। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না।”

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আপনাদেরকে একটা সুখবর দেই- ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন। তারা জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এটা ঠাকুরগাঁওয়ের জন্য একটা ভালো খবর।”

তিনি বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা হয়েছে, আজ থেকেই ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান শুরু হবে।”

এসময় মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের উন্নয়নে জন্য নানা ধরনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   দুর্নীতি   প্রশ্রয়   স্থানীয় সরকারমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close