শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাদিয়া নয় নম্বর দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের সৌদি প্রবাসী নাহিদ হাছানের কন্যা।
  
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাড়ির আঙ্গিনা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের লোকেরা সোনাইমুড়ী থানায় জিডি করেন।

শনিবার সকালে স্থানীয়রা ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে সোনাইমুড়ী থানায় খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী    নিখোঁজ    শিশুর    লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close