শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
জাতীয়
শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে : আরিফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৬:৫৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমরা নির্বাচনি ইশতেহার অনুযায়ী আমাদের প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ খুব শিগগিরই চালু করব। স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশিকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসে সমন্বয় করে দ্রুত কিভাবে এটার সমাধান করা যায়, তার জন্য পদক্ষেপ নেব।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে আরিফুল হক আরও বলেন, ‘আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি, তাতে প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন যে, আমাদের বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া ও যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে, সেগুলো কিভাবে আবার চালু করা যায়।’

‘বন্ধ শ্রমবাজার চালুর বিষয়েদ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।’

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব, ইনশাআল্লাহ।’

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘সিলেট পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। এটা একটা বর্ডার এলাকা, এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসে এবং এখানে বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে সক্ষম হবো। এ অঞ্চলকে নদীভাঙ্গন হতে রক্ষা করতে জরুরি ভিত্তিতে যেখানে যা করা দরকার, তাই করব।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী কার্ড   আরিফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close