শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
জাতীয়
বাংলা‌দেশ‌কে কল্যাণকর রাষ্ট্র হি‌সে‌বে গড়ে তোলা হ‌বে : সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংস্কৃ‌তি বিষয়ক মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘সবাই মি‌লে বাংলা‌দেশ‌কে এক‌টি কল্যাণকর রাষ্ট্র হি‌সে‌বে গ‌ড়ে তোলা হ‌বে।’

শ‌নিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সা‌ড়ে ১২টার দিকে রাজবাড়ী সা‌র্কিট হাউসে তিনি এসব কথা বলেন।
   
সংস্কৃ‌তি বিষয়ক মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী হি‌সে‌বে শপথ গ্রহ‌ণের পর প্রথমবা‌রের মত নিজ নির্বাচনি এলাকা রাজবাড়ী সফ‌রে আসেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় জেলা প্রশাসক ও পু‌লিশ সুপারসহ দলীয় নেতাকর্মীরা তা‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান। সেখানে তা‌কে গার্ড অব অনার দেওয়া হয়। 

এ সময় মাহমুদ খৈয়ম আল্লাহর দরবা‌রে শুক‌রিয়া আদায় ক‌রে মন্ত্রী প‌রিষ‌দে তা‌কে স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নকে ধন্যবাদ জানান। 

প‌রে তি‌নি ‌পৌর এলাকার ২৮ নম্বর পৌর কবরস্থা‌নে গি‌য়ে তার বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত ক‌রেন।  
         
প্রতিমন্ত্রীর আগম‌নে আনন্দে ভাস‌ছে জেলাবাসী। তা‌দের আশা, নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রু‌তি অনুযায়ী খৈয়মের মাধ্যমে রাজবাড়ী‌তে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু, বিশ্ব‌বিদ্যালয় ও মে‌ডি‌কেল ক‌লেজ নির্মাণসহ নানা‌ উন্নয়ন হ‌বে।
  
কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  কল্যাণকর রাষ্ট্র    সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close