শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
সুদ-ঘুষখোরদের কোনো জাত থাকে না : সংস্কৃতিমন্ত্রী
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৭:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা- দুই আসনের সাংসদ নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘চাঁদাবাজদের কোনো দল থাকে না এবং  যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের কোনো জাত থাকে না। তারা যদি নিজের দলেরও হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শালিখা উপজেলার সব দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে নিতাই রায় আরও বলেন, ‘যারা মানুষের শান্তি কেড়ে নেয়, যারা মানুষের রাতের ঘুম কেড়ে নেয়, তারা কোনো সভ্য মানুষ হতে পারে না। তাদেরকে চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে কোন তদবির চলবে না। মনে রাখবেন, তারেক রহমান কোন ব্যর্থ সরকার নন। আমরাও কোনো ব্যর্থ সরকারের লোক নয়।’

‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ ও লালন করে আগামীর বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবে সম্প্রীতের এক বিরল মিল-বন্ধন।’

উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, মাগুরা জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা. সাইমুন নেছা, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, মুন্সি শহীদুর রহমান বিএম কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান নবাব।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুদ-ঘুষখোর   সংস্কৃতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close