রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ী‌তে পিস্তল, ম্যাগা‌জিন ও গু‌লিসহ যুবক আটক
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী‌তে বি‌দেশি পিস্তল, ম্যাগা‌জিন ও গু‌লিসহ মুন্না মন্ডল (২২) নামে যুবককে আটক ক‌রে‌ছে ডি‌বি পুলিশ।

শ‌নিবার (২৮ ফেব্রুয়ারি) বিকা‌লে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের চন্দনী ইউনিয়ন প‌রিষ‌দের সাম‌নে থে‌কে দৌলত‌দিয়া ঘাটগামী সাগর নামের বা‌সে তল্লাশি চা‌লি‌য়ে তা‌কে আটক করা হয়।

আটককৃত যুবক মুন্না কুষ্টিয়া দৌলতপু‌রের বাঘ‌যোগ কাস্টম এলাকার ম‌নিরুল ইসলা‌মের ছেলে।

তার কাছ থেকে দুইটি বি‌দেশি পিস্তল, চারটি ম্যাগা‌জিন ও আট রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়।

রাজবাড়ী ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ম‌ফিজুল ইসলাম জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ডি‌বি পুলি‌শের অ‌ভিযানে রাজবাড়ী সদ‌রের চন্দনী ইউনিয়ন প‌রিষ‌দের সাম‌নে থে‌কে দৌলত‌দিয়া ঘাটগামী বা‌সে তল্লাশি চা‌লি‌য়ে অস্ত্র, ম্যাগা‌জিন ও গুলিসহ এক যুবক‌কে আটক করা হয়। এ সময় তার জ্যাকে‌টের দুই প‌কে‌টে অস্ত্র-গুলি ও ম্যাগা‌জিন পাওয়া যায়।

তিনি বলেন, ‘জিঞ্জাসাবা‌দে জানা‌ গে‌ছে, সে কুষ্টিয়া থে‌কে এগু‌লো ‌নি‌য়ে ঢাকায় যাচ্ছিল। সে বহনকারী না‌কি ব্যবসায়ী, তা তদন্ত সা‌পেক্ষ বলা যা‌বে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী‌তে পিস্তল   ম্যাগা‌জিন   গু‌লি   যুবক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close