রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সালথায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৭:১৯ পিএম
কৃষক পান্নু মাতুব্বর | ছবি: প্রতিনিধি

কৃষক পান্নু মাতুব্বর | ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত কৃষক পান্নু মাতুব্বর (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত পান্নু মাতুব্বর উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
    
নিহতের পরিবার জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি করে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে সালথা সরকারি কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পান্নু। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় টানা আট দিন চিকিৎসা নেওয়ার পর আজ শনিবার তার মৃত্যু হয়।
 
মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ভাওয়াল ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু মোল্যা।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সালথা   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close