সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
সৈয়দপুরে মােটরসাইকেল চুরি করতে গিয়ে যুবক আটক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মােটরসাইকেল চুরির সময় এক যুবককে আটক করে গণধােলাই দিয়েছেন এলাকাবাসী। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কয়াগালাহাট পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মশিউর রহমান (৩০)। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার সকাল ১১টার দিকে কয়াগালাহাট পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়ির দরজার সামনে রাখা ১৫০ সিসি পালসার মােটরসাইকেল (লাল-কালা রঙ) চুরির চেষ্টা করে মশিউর রহমান। সন্দেহ হলে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে। 

তার আটক ব্যক্তির কাছ থেকে ১২ প্যাকেট ইয়াবা, দুইটি অ্যান্ড্রয়েড মােবাইল ফােন, একটি বাটন মােবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, তিনি ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত এবং ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে সৈয়দপুর এসে মােটরসাইকেল চুরির চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদ সে দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

চুরি হওয়া মােটরসাইকেলের মালিক শাহিন আলম (৩০) জানান, সকাল আমার ভাই বেলাল আমাক বাসার  মোটরসাইকেল নিয়ে গিয়ে তার বাসার সামনে রাখে। একটু পড়ে সে মােটরসাইকল অচেনা এই লােক নিয়ে যাচ্ছিল, যা আমার বড় ভাই দেখে ফেলে এবং আটক কর। পরে স্থানীয়রা এসে চোরকে আটক পরে বেঁধে রাখে। 

দুপুর ১টার দিকে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ স্থল থেকে আটক ব্যক্তিকে তাদের হেফাজতে নেয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘আটক মশিউরের বিরুদ্ধে মাদক ও মােটরসাইকেল চুরির মামলার প্রস্তুতি চলছে চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   মােটরসাইকেল চুরি   যুবক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close