শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দাউদকান্দিতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ চারজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ৬৫ শতাংশ দগ্ধ উম্মে হুমায়রা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি পৌরসভার পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) গ্রামের গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আগুনে দগ্ধ জিয়াউল হকের বোনের স্বামী মোখলেসুর রহমান।

ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দগ্ধ বাকি তিন জনের মধ্যে জিয়াউল হকের ৫৬ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিয়াউলহক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় দাউদকান্দি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়ার পিয়ার হোসেনের বিল্ডিংয়ের তিন তলা ভবনের নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি    গ্যাস লাইন বিস্ফোরণ    দগ্ধ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close