সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ৮:০৮ পিএম
শিক্ষিকা শামছুন্নাহার রুমা | ছবি: প্রতিনিধি

শিক্ষিকা শামছুন্নাহার রুমা | ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামছুন্নাহার রুমার (৪৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চকগোবিন্দ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
     
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাশের বাড়ির লোকজন তার খোঁজ করলে বাড়ির মেইন গেট খোলা পায়। পরে তারা ভিতরে প্রবেশ করে শামসুন্নাহার রুমাকে হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে চিৎকার করতে থাকলে এলাকাবাসী গোবিন্দগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
     
নিহত শিক্ষিকা রুমা ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ছোলাইমান আলীর মেয়ে। তার প্রথম স্বামী মোতাকাব্বেরের সাথে দীর্ঘ ১৫ বছর সংসার কালে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পরে পারিবারিক কলহে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকেই নিহত রুমা একাই তার বাড়িতে বসবাস করতেন।    
       
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘রংপুর থেকে সিআইডি টিম এসে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার চেষ্টা করছে। সিআইডির তদন্ত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দ্রতই আসামী শনাক্ত করে গ্রেফতার করা হবে।’

কেকে/এস


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ    স্কুলশিক্ষিকা    মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close