রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, জরিমানা আদায়
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
  
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

রাতভর খাড়াতাইয়া নতুন বাজার, ইছাপুরা, ভরাসার বাজার, পয়াত, ফকির বাজার, কালিকাপুর, বাকশীমূল ও থানা রোডসহ একাধিক স্পটে অভিযান চালানো হয়।

অভিযানকালে মাটি কাটার সাথে সংশ্লিষ্টদের তথ্য সরবরাহকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাকৃত ব্যক্তির নাম রুবেল রানা (৩১)। তিনি বাকশীমূল গ্রামের বাসিন্দা এবং তার পিতা মৃত আবুল হাসেম।
 
এছাড়া ইছাপুরা এলাকায় অভিযানকালে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের দুইটি ব্যাটারি জব্দ করা হয় এবং যন্ত্রটি বিকল করে দেওয়া হয়।

তানভীর হোসেন বলেন, ‘অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং    অভিযান   জরিমানা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close