শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গাজীপুরে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
  
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসা ছাত্র মাহবুব হোসেন রনির মরদেহ উদ্ধার করা হয়।
  
নিহতের মাদ্রাসা শিক্ষার্থী মাহবুব হোসেন রনি (১৪) ময়মনসিংহের গৌরীপুর এলাকার বাসিন্দা গাড়ি চালক সোহাগ মিয়ার ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো রনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লোকজন তাকে এলাকায় দেখেন। এরপর সে বাসায় ফিরে যায়নি। শুক্রবার সকালে ভবানীপুর এলাকায় একটি হোটেলের পিছনে ঝোপের ভেতর রনির পোড়া লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
 
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া লাশ উদ্ধার করে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে ও কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
  
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মাদ্রাসা ছাত্র    মরদেহ উদ্ধার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close