সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কেশবপুরের সাবেক মেয়র আব্দুস সামাদের বাড়িতে দুর্বৃত্তদের হানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের বাড়িতে দুর্বৃত্তরা চড়াও হয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাচীর টপকে প্রবেশ করে তান্ডব চালানোর চেষ্টা করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকায় আব্দুস সামাদের বাসভবনে এই ঘটনা ঘটে।
    
পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস বলেন, ‘শুক্রবার আমি তারাবির নামাজে ছিলাম। এ সময় কয়েকজন যুবক বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে আমার নাম ধরে অশালীন ভাষায় খোঁজ করে। এ সময় শুধু আমার স্ত্রী বাসায় ছিলেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসতে থাকলে তারা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁঁছায়।’
  
কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার বাসভবনে উপস্থিত হন। এ ঘটনায় কেশবপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে।’
 
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায় বলেন, ‘খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর    দুর্বৃত্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close