শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে সাত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাত জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
  
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ ছমি উদ্দিনের তত্ত্বাবধানে সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
  
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ারের সার্বিক পরিকল্পনায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খুরুলিয়া চরপাড়ার মোহাম্মদ আলমগীর (৩২), কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার রমজান আলী সিকদার ওরফে বাবু (১৯), খুরুশকুল পেঁচার ঘোনার মহিব উল্লাহ (৫০) ও ফজল করিম (৫৫), পিএমখালীর পূর্ব কাঠালিয়া মুরার মো. মুবিন (৩৫), পিএমখালীর মাছুয়াখালীর মো. মফিজুর রহমান ওরফে মুফিজ (৩০) এবং চৌফলদণ্ডীর ঘোনার পাড়ার রনি ড্রাইভার।
 
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, মিস ও নন-জিআরসহ বিভিন্ন ধরনের মামলার একাধিক পরোয়ানা বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিশেষ অভিযান   আসামি গ্রেপ্তার   পলাতক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close