শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
চাটখিল ইয়োগা প্রভাতী অ্যান্ড ওয়াকিং ক্লাবের ইফতার মাহফিল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ পিএম আপডেট: ২৮.০২.২০২৬ ১১:২৫ পিএম
দোয়া ও ইফতার মাহফিল

দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালীর চাটখিল উপজেলায় ‘চাটখিল ইয়োগা প্রভাতী অ্যান্ড ওয়াকিং ক্লাব’-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
   
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে চাটখিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
 
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম। এরপর হৃদয়গ্রাহী ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মোরশেদ আলম।

রমজানের তাৎপর্য, তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে রমজান মাসের সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

ওয়াকিং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন আরাম ও বেনজীর আহমেদ। তারা ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে রোজার বহুমুখী উপকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. এটিএম জাবেদ হাসান। তিনি রোজার শারীরিক ও মানসিক উপকারিতা এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
 
দোয়া ও ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা তৈয়বুল্লাহ। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন নজির আহমেদ হারুন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়নাল আবেদীন মিলন ও খোরশেদ আলম লিটন। 

এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিলটি অংশগ্রহণকারীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল    ইফতার মাহফিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close