রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দশমিনায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে দলটির সভাপতি সদ্য নির্বাচিত সাংসদ ও প্রতিমন্ত্রী নূরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) ইফতারের পরপরই উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দশমিনায় শুভাগমন উপলক্ষে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। আগত অনেক রোযাদার ব্যক্তিরা ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ওই ঘটনার ভিডিও ধারণ করলে ছাত্র ও যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীর তাকে উদ্ধার করে।

ওই সাংবাদিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন।

এ বিষয়ে নূরুল হক নুর বলেন, ‘ইফতারের খাবার বিতরণে বিশৃঙ্খলার ঘটনা শুনেছি। তবে গণমাধ্যম কর্মীকে লাঞ্চিত করেছে সেটা আমি শুনিনি।’

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ‘আমি হাসপাতালে ফোর্স পাঠাচ্ছি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   সাংবাদিক   হামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close