সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা, আটক ২
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীতে আলোচিত দাদি-নাতনির হত্যার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।  

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পুলিশ পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তারের (১৫) মরদেহ উদ্ধার করে। 

আটককৃতরা হলেন, একই এলাকার নুরুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানায়, ‘মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে সবাই বাড়িতে চলে যান। শনিবার সকাল ৮টার দিকে একজন প্রতিবেশী তার বাড়িতে গেলে উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।’

তিনি আরও জানান, ‘একপর্যায়ে জামিলাকে খোঁজাখুঁজির পর বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে মরদেহ পাওয়া যায়। ওই বাড়িতে শুধুমাত্র দাদি আর নাতনি ছিল। বাড়ির একমাত্র পুরুষ জামিলার বাবা জয়নাল খাঁ এক সপ্তাহ ধরে বাড়িতে নেই। জামিলার মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা বোঝা যাচ্ছে না।’ 

নিহত বৃদ্ধা সুফিয়া খাতুনের বোন আসমা খাতুন বলেন, ‘খবর পেয়ে বোনের বাড়িতে এসে দেখলাম বোনের মরদেহ উঠানে আর নাতনির মরদেহ সরিষা ক্ষেতে পড়ে আছে। এত বড় ক্ষতি আমাদের কে করলো বুঝতে পারছি না। আমার বোন-নাতনির সঙ্গে কারোতো কোনো শত্রুতা ছিল না। তাহলে কারা এ ঘটনা ঘটালো।’ 

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান। রাজশাহী বিভাগীয় এডিশনাল ডিআইজি (ক্রাইম) শামীম আহমেদ, পাবনা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে র‍্যাব, পিবিআই, সিআইডিসহ গোয়েন্দা শাখার পুলিশের বেশ কয়েকটি টিম তদন্তের কাজ শুরু করেছে। 

পাবনা জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, ‘এটি নিঃসন্দেহে জঘন্য অপরাধ। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা আসামিদের গ্রেপ্তার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসামি গ্রেফতার বা হত্যাকাণ্ডের রহস্য জানা গেলে জানানো হবে।’ 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার জানায়, ‘দাদি-নাতনি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   হত্যা   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close