মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
পঞ্চগড়ে টোল রেট বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:১৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার নগরকুমারী হাট-বাজারে গরু-ছাগলের টোল রেট বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নগরকুমারী গরুর হাটে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ কর্মসূচি পালন করেন। 

জানা গেছে, গত ১২ জানুয়ারি বোদা পৌর প্রশাসক স্বাক্ষরিত একটি নির্দেশিকা অনুযায়ী বর্তমানে হাটে নির্ধারিত হারে টোল আদায় করা হচ্ছে। কিন্তু সম্প্রতি বোদা পৌরসভা হঠাৎ করেই টোল রেট বৃদ্ধির আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি প্রস্তাব পাঠায়। যদিও এখনো নতুন করে টোল রেট বৃদ্ধি কার্যকর করা হয়নি, শুধু প্রস্তাবনা পর্যায়েই রয়েছে বিষয়টি। তা সত্ত্বেও ভবিষ্যতে টোল রেট বাড়ানো হতে পারে— এমন আশঙ্কা থেকে ব্যবসায়ীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

মানববন্ধনে বক্তারা এ প্রস্তাবের তীব্র নিন্দা জানান এবং বর্তমান টোল রেট বহাল রাখার দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আজিজুল ইসলাম, আব্দুর রহমান ও মমিনুল ইসলামসহ আরও অনেকে। 

তারা বলেন, ‘এখনো টোল রেট বাড়েনি, কিন্তু বাড়ানোর প্রস্তাব দেওয়াই উদ্বেগের বিষয়। বর্তমান টোল রেটেই আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। হুট করে রেট বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা একেবারেই অযৌক্তিক।’

বক্তারা আরও সতর্ক করে বলেন, ‘যদি কোনো অবস্থায় টোল রেট বৃদ্ধি করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। প্রশাসনকে আগেই বলছি, ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করবেন না।’ 

উল্লেখ্য, নগরকুমারী হাট পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ও বৃহত্তম গরুর হাটগুলোর একটি। এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন। টোল রেট বৃদ্ধির গুঞ্জনে ইতোমধ্যেই ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে জানতে বোদা পৌর প্রশাসক রবিউল ইসলাম আজ দুপুরে জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের অফিস কক্ষে বোদা উপজেলার হাটের টোল নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ মহোদয় জনসাধারণের ব্যয় বৃদ্ধির কথা চিন্তা করে হাটের টোল বৃদ্ধি না করার জন্যে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানান। জেলা প্রশাসক মহোদয়ও সে প্রস্তাব অনুমোদন করেন।

১৪৩৩ বাংলা সনে কোনো হাট-বাজার, খেয়াঘাট কিংবা অন্য কোনো ইজারার টোল বৃদ্ধি পাবে না মর্মে নিশ্চিত হওয়া গিয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   টোল রেট   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close