সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
বিএনপি–জমিয়ত–গণঅধিকার পরিষদের যৌথ শোকরানা ও দোয়া
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩৮ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ৫:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের যৌথ উদ্যোগে শোকরানা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসাইন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব (মাখন) ও জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ পরিচালনায় শোকরানা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউছ। 

এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবা‌দিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল জলীল ইউসুফী। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, রমজানের শিক্ষা আমাদের সংযম, ঐক্য ও মানবিকতার পথে পরিচালিত করে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। উন্নয়ন ও গণমানুষের কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য।’

বিশেষ অতিথির বক্তব্যে জিকে গউছ বলেন, ‘এই ধরনের যৌথ আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে। রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ইফতার মাহফিলটি রাজনৈতিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বিএনপি–জমিয়ত–গণঅধিকার   শোকরানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close