শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের দক্ষিণপাড়া মজুমদারবাড়ি মৃত. কালা মিয়ার বড় ছেলে আব্দুল আউয়াল সর্দার (৬৮) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টায় আলীশ্বর বাজার এলাকায় ঢাকা-নোয়াখালীগামী হিমাচল পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ লোকটি রাস্তায় দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় (ঢাকা-নোয়াখালি) দ্রুতগামী হিমাচল বাসটির চাপায় গুরুতর আহত হয়ে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে। 

আলীশ্বর বাজারের এক ব্যবসায়ী জানায়, এখানে প্রায়ই দুর্ঘটনায ঘটে। রাস্তায় যখন ডাবল লাইনে থেকে সিঙ্গেল লাইনে পরিবর্তন হয়ে সকল গাড়ীগুলো গতি নিয়ন্ত্রণ না করে চলতে থাকে, তখনই দুর্ঘটনাটি ঘটে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দৈনিক খোলা কাগজকে জানায়, আলীশ্বরে বাসচাপায় এক বৃদ্ধ মারা গেছে শুনেছি। খবর পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকায় মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  লালমাই   সড়ক দুর্ঘটনা   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close