সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
জাতীয়
মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো। দেশগুলো হলো- লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেয়া জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এ ছয়টি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা, গুজব না ছড়ানো এবং জরুরি কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে। এ ছাড়া জমায়েত বা সভা-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

সব কটি দূতাবাসই নিজ নিজ দেশের সরকারের জারি করা নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইনস্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
 
কয়েকটি দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও বিশেষভাবে সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা এসব দেশের প্রচলিত আইনের পরিপন্থী। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
 
লেবাননের বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। এ ছাড়া রাতে চলাচল না করা, সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
 
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর-
 
যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশি প্রবাসীদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের নির্দিষ্ট হটলাইন নম্বর ও ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

লেবানন: ফ্রন্টডেস্ক (হোয়াটসঅ্যাপ)– ৭১২১৭১৩৯, হেল্প লাইন- ৮১৭৪৪২০৭, হটলাইন- ৭০৬৩৫২৭৮
কাতার: হটলাইন- +৯৭৪ ৩৩৩৬২০০০। ই–মেইল: [email protected]
সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি): +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ই–মেইল: [email protected]
সংযুক্ত আরব আমিরাত (দুবাই): +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩। ই–মেইল: [email protected]
বাহরাইন: হেল্পলাইন- +৯৭৩ ৩৩৩৭৫১৫৫। ইমেইল: [email protected]
কুয়েত: হটলাইন- +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১। ই–মেইল: [email protected]
ইরাক: হটলাইন (হোয়াটসঅ্যাপ)- +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০। ই–মেইল: [email protected]

কেকে/এলএ 




আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্যে   প্রবাসী বাংলাদেশি   জরুরি সতর্কবার্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close